ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিদুটির পর্ষদের সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিদুটি হচ্ছে-
রবি আজিয়াটা লিমিটেড:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রথমবারের মতো কোম্পানিটির সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
২০২০ সালের ২৪ ডিসেম্বর রবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আমান ফিড লিমিটেড:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ ফেব্রুয়ারি সন্ধা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments