মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইন লঙ্ঘন করে সাড়ে ৭ কোটি টাকা বিনিয়োগ: জরিমানা কেবলে আইসিবি
spot_img
spot_img

আইন লঙ্ঘন করে সাড়ে ৭ কোটি টাকা বিনিয়োগ: জরিমানা কেবলে আইসিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুটি কোম্পানিতে সাড়ে ৭ কোটি টাকা বিনিয়োগের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এর মধ্যে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে দেড় কোটি টাকা এবং এএফসি হেলথ লিমিটেডে ৬ কোটি টাকা বিধি-বহির্ভূত বিনিয়োগ হয়েছে।

ওই বিনিয়োগে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পরিপালনে ব্যর্থতার দায়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

বুধবার (৬ মে) বিএসইসি পরিচালক ও মুখপাত্র শ্রী মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান শ্রী খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের নির্দেশনায় বলা হয়, মিউচ্যুয়াল ফান্ডটি থেকে বিধি-বহির্ভূত বিনিয়োগ হওয়ায় ফান্ডটির ইউনিটধারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। এক্ষেত্রে ট্রাস্টি হিসেবে আইসিবি যথাযথ তদারকি করতে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বিনিয়োগগুলোর বিপরীতে হঠাৎ করে ৯৯ শতাংশ প্রভিশন রাখা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরেনি নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। তাই নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি পাঠানো হয়েছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে এফআরসি—এ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে সভায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments