ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় এর কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে ডিএসই। জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।
তথ্যমতে, গত ৮ এপ্রিল সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২১ টাকা। যা মঙ্গলবার (৬ মে) লেনদেন শেষে দাঁড়ায় ৩১ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা প্রায় ৫১ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments