বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএল ফিক্সিং তদন্ত শেষে ক্রিকেটারসহ চারজনকে শাস্তি দিল বিসিবি
spot_img
spot_img

বিপিএল ফিক্সিং তদন্ত শেষে ক্রিকেটারসহ চারজনকে শাস্তি দিল বিসিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ২০২৫ আসরকে ঘিরে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) পরিচালিত তদন্তে আইসিসির দুর্নীতি বিরোধী কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। প্রায় ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে জুয়া ও ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতির চেষ্টা, বাজিতে সম্পৃক্ততা, তদন্তে অসহযোগিতা, তথ্য গোপন এবং তদন্ত কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগের প্রমাণ মিলেছে।

শাস্তির আওতায় থাকা চারজন হলেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ।

বিসিবির তথ্য অনুযায়ী, মো. লাবলুর রহমান ও মো. তৌহিদুল হক তৌহিদ তদন্ত চলাকালে ড্যাপার বা দুর্নীতি বিরোধী কর্মকর্তার সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হন এবং তথ্য গোপন বা নষ্ট করার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে অমিত মজুমদার এবং রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা বিভিন্ন পরিস্থিতি নিয়ে বাজিতে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইসিসি দুর্নীতি বিরোধী কোডের ২.২.১, ২.৪.৬ এবং ২.৪.৭ সহ একাধিক ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে।

তদন্তের পরিপ্রেক্ষিতে চারজনকেই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য নোটিশ পাওয়ার ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। এ পর্যায়ে বিষয়টি নিয়ে বিসিবি আর কোনো মন্তব্য করবে না বলে জানানো হয়েছে।

এছাড়া বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামিনুর রহমানের বিরুদ্ধে ‘বিসিবি এক্সক্লুডেড পারসন পলিসি’ অনুযায়ী এক্সক্লুশন অর্ডার জারি করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে জুয়া সংশ্লিষ্ট কার্যক্রম, খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব এবং দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ম্যাচ সংশ্লিষ্ট অনিয়মে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। নোটিশ পাওয়ার পর তিনি আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করে এই বহিষ্কারাদেশ মেনে নিয়েছেন।

বিসিবি জানিয়েছে, চলমান আইনি ও শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়ার কারণে এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করা হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments