ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভা (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments