সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইপিডিসির ‘উচ্ছ্বাস কার্ড’ গ্রাহক সেবায় নতুন মাত্রা
spot_img
spot_img

আইপিডিসির ‘উচ্ছ্বাস কার্ড’ গ্রাহক সেবায় নতুন মাত্রা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে ‘আইপিডিসি উচ্ছ্বাস কার্ড’ চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। নতুন এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

‘আইপিডিসি উচ্ছ্বাস কার্ড’ একটি নন-পেমেন্ট ও নন-ক্রেডিট প্রিভিলেজ কার্ড। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা লাইফস্টাইল, ডাইনিং, ট্রাভেল, হেলথকেয়ার, শিক্ষা, ইলেকট্রনিক্স, হোটেল-রিসোর্ট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্টসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় সুবিধা ও বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য বিদ্যমান অফার ও সুবিধাগুলোকে আরও সহজলভ্য, দৃশ্যমান এবং ব্যবহারবান্ধব করে তোলাই তাদের লক্ষ্য। গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও জীবনধারা বিবেচনায় ‘জাগো’, ‘জয়ী’, ‘এলিট’ এবং ‘ইনফিনিট’ এই চার ধরনের কার্ড চালু করা হয়েছে।

এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি বিশ্বাস করে, আর্থিক সম্পর্ক শুধুমাত্র পণ্য ও সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি হওয়া উচিত একটি অর্থবহ অভিজ্ঞতা। ‘উচ্ছ্বাস কার্ড’ আমাদের গ্রাহকদের প্রতি সম্মান, স্বীকৃতি এবং তাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত মূল্য সংযোজনেরই প্রতিফলন।”

‘উচ্ছ্বাস কার্ড’ চালুর মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং আর্থিক সেবায় ভিন্নধর্মী অভিজ্ঞতা নিশ্চিত করার পথে প্রতিষ্ঠানটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments