সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংকে একদিনের ছুটি বাতিল, সার্কুলার জারি
spot_img
spot_img

ব্যাংকে একদিনের ছুটি বাতিল, সার্কুলার জারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠান ৭ দিন বন্ধ থাকবে। তবে ঈদের ছুটি শুরুর আগে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের ছুটি বাতিল করে ওইদিন প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে তারিখের স্মারক অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন রোববার (২৪ মে) ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments