ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছিল।
পরবর্তীতে বিএসইসি গত ১৮ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে কোম্পানিটির ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments