সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
spot_img
spot_img

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহার বিরতি শেষে আবারও জমে উঠতে যাচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিরতির পর বুধবার (২ জুন) থেকে ১২টি ক্লাব নতুন উদ্যমে মাঠে নামছে লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো খেলতে।

এবারের রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে তারা ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিএলের আরো একটি রাউন্ডে খেলবেন। জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে লিগের প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি দর্শকদের আগ্রহও থাকবে তুঙ্গে।

ঈদের আগে শেষ রাউন্ডে জাতীয় দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন আবাহনী
লিমিটেডের হয়ে। এবারের রাউন্ডে মাঠে ফিরছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। দুজনই খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য এই রাউন্ড গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবেও কাজ করবে। দীর্ঘ
বিরতির পর ম্যাচের ছন্দ ফিরে পাওয়া, ব্যাট-বলের অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তারা। নির্বাচকরাও খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন।

লিগের দলগুলোও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে। শিরোপা নিশ্চিত করা এবং অবনমন এড়ানোর সমীকরণ, সব মিলিয়ে বিরতির পর ডিপিএলে উত্তেজনা বাড়বে কয়েকগুণ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের এই রাউন্ডকে তাই দেখা হচ্ছে প্রস্তুতির একটি কার্যকর মঞ্চ হিসেবে। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের পারফরম্যান্স এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে।

পয়েন্ট টেবিল পর্যালোচনা করে দেখা গেছে ৭ ম্যাচ শেষে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার শক্তিধর এই দলটি। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড। সমান সংখ্যাক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। তালিকার তিন নম্বরে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট হলেও রান রেট কম থাকায় তিন নম্বরে দলটি। চার নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিরও সমান ১০ পয়েন্ট থাকলেও রান কম থাকায় চার নম্বরে।

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ অষ্টম রাউন্ডের খেলার ফিক্সচার

আবাহনী লিমিটেড বনাম গুলশান ক্রিকেট ক্লাব- বিকেএসপি ৪
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ-মিরপুর
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম ঢাকা লেপার্ডস- বসুন্ধরা
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন-পিকেএসপি ২

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments