মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে ৬ কাউন্সিলরের রিট
spot_img
spot_img

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে ৬ কাউন্সিলরের রিট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিসিবির ৬ জন কাউন্সিলর। রিটে নির্বাচন স্থগিতেরও আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১৩ মে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এবিএম এহসানুল মামুন।

এরপর গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬’-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেদিনই ফলাফল প্রকাশের দিন ধার্য রয়েছে। এর পরদিনই, অর্থাৎ ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এবারের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নের মাধ্যমে আরও ২ জন পরিচালক যুক্ত হবেন। এই নির্বাচিত ও মনোনীত ২৫ জন পরিচালকের সম্মিলিত ভোটেই পরবর্তীতে একজন বোর্ড সভাপতি নির্বাচিত হবেন।

তবে নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে ৬ কাউন্সিলরের এই আইনি চ্যালেঞ্জের কারণে বিসিবি নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে নাকি স্থগিত হয়ে যাবে, তা অনেকটাই নির্ভর করছে আজকের হাইকোর্টের শুনানির ওপর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments