মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ গ্রহণ, ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসাইন
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ গ্রহণ, ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসাইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রাহক আন্দোলনের মধ্যেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে মো. আলতাফ হোসাইন দায়িত্ব পালন করবেন।

সোমবার রাত সাড়ে ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আলতাফ হোসাইন।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পাঁচ সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। অনলাইনে সভা হওয়ায় ব্যাংকিং সময়ের বাইরে আয়োজন করায় কোনো বাধা নেই বলেও জানান তিনি।

এর আগে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার দিনভর রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments