মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভোটার নিবন্ধন ফরম জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ
spot_img
spot_img

ভোটার নিবন্ধন ফরম জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সব ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এই তথ্য জানান। ইতোমধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠ পর্যায়ে এই নিদর্শনা দিয়েছেন।

কর্মকর্তা জানান, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অপরদিকে এনআইডির তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে। আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নাই তাদেরটা আপলোড করে এই কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসাবে কাজ করা হচ্ছে।

ইসির মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সিলেট ও ঢাকা ভোটার নিবন্ধন ফরম-২ আপলোডের জন্য স্ক্যানার মেশিন ও অপারেটর ঘাটতি রয়েছে। এছাড়া ২০১২ সালের পূর্বের ১ কোটি ৪৩ লাখ ভোটার নিবন্ধন ফরম-২ আপলোড করা হয়েছে। আপলোডের জন্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের প্রশিক্ষণ চলমান রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments