বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাবেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
spot_img
spot_img

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দেশের সব বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা (বেড) খালি রাখারও নির্দেশনা দেওয়া হয়
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দেশের ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংকটের নানা দিক উঠে আসে। সংকট সমাধানে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দেন, বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার খরচ ৮০ শতাংশ পর্যন্ত কমাতে হবে। রোগীরা শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবেন।

এর পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি (ভিজিট) সম্পূর্ণ মওকুফ করার জোরালো নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, এমন ওষুধের অপপ্রয়োগ বন্ধে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

আলোচনায় ডেঙ্গুর টিকা বা ভ্যাকসিন প্রসঙ্গটি এলে স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, বর্তমানে বিশ্বজুড়ে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সার্বজনীন স্বীকৃতি লাভ করেনি। যৌক্তিক ও বৈজ্ঞানিক প্রমাণের অভাব থাকায় এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গুর টিকাদান কার্যক্রম চালু করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে সারা দেশে জোরদারভাবে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারও বাড়ির ছাদ, আঙিনা বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments