ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তাদের শরিয়াহভিত্তিক সূচক ‘সিএসই শরিয়াহ ইনডেক্স’ (সিএসআই) পর্যালোচনা শেষে সংশোধিত তালিকা প্রকাশ করেছে। নতুন এ তালিকা ২০২৬ সালের ৩ জুন থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে স্টক এক্সচেঞ্জটি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে শরিয়াহ নীতিমালা অনুসরণকারী কোম্পানিগুলোর তালিকা পুনর্বিন্যাস করা হয়েছে। সংশোধিত তালিকায় ব্যাংক, বিমা, ওষুধ, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, প্রকৌশল, টেক্সটাইল, খাদ্য ও অন্যান্য বিভিন্ন খাতের মোট শতাধিক কোম্পানি স্থান পেয়েছে।
নতুন তালিকায় অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমারা নেটওয়ার্কস লিমিটেড, আমারা টেকনোলজিস লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, অগ্নি সিস্টেমস পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি, ই-জেনারেশন পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, আইটি কনসালট্যান্টস পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এছাড়া বিভিন্ন খাতের আরও অনেক কোম্পানি সংশোধিত সিএসই শরিয়াহ ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে। সিএসই জানিয়েছে, শরিয়াহভিত্তিক বিনিয়োগে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য সূচকটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করবে এবং নির্ধারিত শরিয়াহ মানদণ্ড অনুসরণকারী কোম্পানিগুলোকেই এ সূচকে রাখা হয়েছে।
নতুন এ তালিকা ৩ জুন ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং এর ভিত্তিতেই সিএসই শরিয়াহ ইনডেক্সের গণনা পরিচালিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments