বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার থাকতে পারে ভিএআর
spot_img
spot_img

নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার থাকতে পারে ভিএআর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পুরুষ ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ এবার অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। একই সঙ্গে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।

বাংলাদেশে পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন। বুধবারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত হলো।

পূর্বপরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সময়ে ভারতীয় ফুটবল দল আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সূচি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়।

সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনাই নয়, সাফের অন্তর্ভুক্ত সাতটি দেশের সঙ্গেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতেই টুর্নামেন্টের এই নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।’

সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল নিশ্চিত করেছেন এবারের পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ ঢাকার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ঢাকার বাইরে কোনো খেলা হবে না। জাতীয় স্টেডিয়ামই হবে মূল ভেন্যু। আর দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হতে পারে।

অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনা ও জাতীয় স্টেডিয়াম ছাড়া ঢাকায় আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই। তবে দ্বিতীয় ভেন্যু হিসেবে কিংস অ্যারেনার নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সাফ কর্তৃপক্ষ।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে যাচ্ছে এক নতুন আধুনিক মাত্রা। সাফে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত না হলেও সাফ সাধারণ সম্পাদক বলেছেন, ‘এবারই প্রথম সাফে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments