শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যচাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সাময়িক বরখাস্ত
spot_img
spot_img

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সাময়িক বরখাস্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতার প্রামাণ পাওয়ায় পাবনার চাটমোহর সরকারি কলেজের আলোচিত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘যেহেতু মো. মিজানুর রহমান, অধ্যক্ষ, চাটমোহর সরকারি কলেজ, পাবনা-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে তদন্ত করা হয়। তদন্তকালে তিনি তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা করেননি, বরং কিভাবে তা বাধাগ্রস্ত করা যায়, সেই অপচেষ্টা করেছেন। তদন্ত কমিটির সাথে অধ্যক্ষের এহেন আচরণ অসদাচারণ, ঔদ্ধ্যতপূর্ণ এবং তিনি তদন্ত কাজে অসহযোগিতা কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

এ কলেজটি নিয়ে শিক্ষক-কর্মচারী ও অধ্যক্ষের মধ্যে বিভক্তি, এলাকায় অধ্যক্ষের অপকর্ম বিরোধী কর্মসূচি পালন ও উত্তেজনাকর পরিবেশের বিষয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রায়ই প্রকাশিত হয়ে আসছে। এর ফলে কলেজটিতে শিক্ষাদান কার্যক্রম হুমকির মুখে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের কাজ অনিশ্চিত হওয়ায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাছাড়া তার বিরুদ্ধে সিআর ৩০৬/২০১৯ (চাটমোহর) ধারা ৩৭১/৪০৬/৪২০ দণ্ডবিধিতে তাকে গত ২৬/০১/২০২০ তারিখে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেহেতু মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ, চাটমোহর সরকারি কলেজ, পাবনাকে বিএসআর (পার্ট-১) এর ৭৩ বিধি এর নোট-২ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম নং ঊউ (জধম.৭) ঝ-১২৩/৭৮-১১৫ (৫০০) তারিখ ২১ নভেম্বর ১৯৭৮ অনুযায়ী ২৬/০১/২০২০ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ অতিসত্বর কার্যকর হবে’।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments