বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির চেয়ারম্যান ও কমিশনারের দায়িত্ব বণ্টন
spot_img
spot_img

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারের দায়িত্ব বণ্টন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও তিন কমিশন নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের পর প্রথম কার্য দিবসে চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রোববার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে চেয়ারম্যান ও কমিশনারদের মাঝে দাপ্তরিক দায়িত্ব বণ্টন করে দেয়া হয়।

বিএসইসি সূত্র মতে, এখন থেকে চেয়ারম্যান সরাসরি প্রশাসন, ফিন্যান্স এবং কমিশন সচিবালয় বিভাগের দায়িত্ব পালন করবেন।

কমিশনার তানভীর হাবিব রহমান,সিপিএ দায়িত্ব পেয়েছেন চিফ একাউন্ট বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আইসিটি বিভাগ, ইন্টারনাল অডিট অ্যান্ড কম্প্লায়েন্স,ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ এবং আর অ্যান্ড ডি বিভাগ।

কমিশনার নাহিদ মাহতাব পেয়েছেন,আইন বিভাগ,এনফোর্সমেন্ট বিভাগ, মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, এসডিএস, এবং এনআইএস।

কমিশনার নাফিজ আল তারিক,সিএফএ,এফআরএম পেয়েছেন ডেরিভেটিভস বিভাগ, ফিন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ,জিপিএমএস এবং ইনোভেশনের দায়িত্ব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments