ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ৭ জুন থেকে মো. সাব্বিরুল আলম চৌধুরীকে প্রতিষ্ঠানের সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে।
সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন তিনি একজন দক্ষ কেন্দ্রীয় ব্যাংকিং পেশাজীবী এবং আর্থিক সুশাসন বিশেষজ্ঞ।
তিনি আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। পাশাপাশি পেশাগত দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করতে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
নিয়ন্ত্রক সংস্থায় দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি তিনি ব্যাংকিং ও আর্থিক খাতে প্রশিক্ষক, মেন্টর এবং অতিথি শিক্ষক হিসেবেও সুপরিচিত।
আইসিএসবি আশা প্রকাশ করেছে, সাব্বিরুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি করপোরেট সুশাসন ও পেশাগত উৎকর্ষ অর্জনে নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে দেশের করপোরেট খাতের উন্নয়নেও তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments