ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের সার্বিক অর্থনৈতিক ক্রান্তিকাল ও সন্ধিক্ষণে পুঁজিবাজারের চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে মোঃ মাসুদ খান এবং কমিশনার হিসেবে অন্যান্য ব্যক্তিবর্গের নিয়োগপ্রাপ্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো:সাজ্জাদুল হক স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, আগামী দিনগুলোতে পুঁজিবাজারের মাধ্যমে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে গতিশীল ও প্রাণবন্ত করতে আপনাদের কমিশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে দেশের মানুষের ও বিনিয়োগকারীদের মুখে সত্যিকারের হাসি ফোটাতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments