ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২৪৬ টি কোম্পানির শেয়ারের দর। পাশাপাশি ১ হাজার ৩৮৭ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকা ।
আজ ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬ টি কোম্পানির, বিপরীতে ১০০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments