বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদেশে এসেছে ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স
spot_img
spot_img

দেশে এসেছে ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থবছরের ৮ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ৮ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ৪১ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৭৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ৮ জুন একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার প্রবাহও শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি জুন মাসের শুরুতেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৯৭৯ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯২ শতাংশ বেশি।

গত বছরের জুন মাসের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯০৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহমূলক নীতি, প্রবাসী আয়ের বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments