বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবরিশালে ‘নব নীড়’ উদ্বোধনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করলো এমটিবি...
spot_img
spot_img

বরিশালে ‘নব নীড়’ উদ্বোধনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করলো এমটিবি ফাউন্ডেশন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমটিবি ফাউন্ডেশনের ‘ক্লাইম্বিং ফর ক্লাইমেট, বিল্ডিং ফর কমিউনিটিজ – এ ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ অব এমটিবি ফাউন্ডেশন’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি বরিশালের উজিরপুরের গুঠিয়াতে একটি জলবায়ু সহনশীল আবাসন প্রকল্প নব নীড়-এর উদ্বোধনের
মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করেছে।

বরিশালের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে উজিরপুরে, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব যেমন—জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ এবং চরম বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই চ্যালেঞ্জগুলো দুর্বল আবাসন কাঠামোকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে, জীবিকাকে ব্যাহত করছে এবং প্রান্তিক পরিবারগুলোর জন্য আর্থিক ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করছে। প্রকল্প ‘নব নীড়’ -এর আওতায় জলবায়ু সহনশীল আবাসন নির্মাণের মাধ্যমে, এমটিবি ফাউন্ডেশনের লক্ষ্য হলো পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং নিয়মিত জলবায়ুজনিত ঝুঁকির সম্মুখীন পরিবারগুলোর জন্য নিরাপদ ও
অধিক টেকসই আশ্রয় প্রদান করা। এই উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১১ এবং ১৩ অর্জনে সহায়তা করার জন্য এমটিবি ফাউন্ডেশনের লক্ষ্যকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে।

উদ্বোধন অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগীদ্বয় গোলাম রব্বানী ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments