বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরান চুক্তি করতে দেরি করেছে, এখন মূল্য দেবে: ট্রাম্প
spot_img
spot_img

ইরান চুক্তি করতে দেরি করেছে, এখন মূল্য দেবে: ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানে হামলার পর দেশটির নেতাদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, তারা শুধু কথাই বলে। তাদের সামরিক বাহিনী পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে আছে। নৌ ও বিমানবাহিনীও হেরে গেছে।

বাংলাদেশ সময় বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইরান শুধু কথা বলে, কাজ কিছুই করে না। মধ্যপ্রাচ্যের ‘বুলি’ এখন মৃত। তারা একটি চুক্তি করতে অনেক দেরি করে ফেলেছে। এখন তাদের মূল্য দিতে হবে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, কাতারের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার সকালে তেহরানে গিয়েছিলেন। সেখানে তারা মতপার্থক্য কমিয়ে আনতে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে সেটির ফলাফল কি ছিল তা জানা যায়নি।

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। কারণ শান্তি আলোচনা কোনো অগ্রগতি আনতে পারেনি। তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলার সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছেন।

ট্রাম্পের বুধবারের বক্তব্য আগের দিনের চেয়ে একেবারে ভিন্ন বার্তা দিচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, যুদ্ধের অবসান ঘটাতে সমঝোতার আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। এটি দুই থেকে তিনদিনের মধ্যেই শেষ হতে পারে।

বুধবার সামাজিক মাধ্যমে ট্রাম্প ইরানি জাহাজ অবরোধের প্রশংসা করেছেন। তিনি এটিকে ইতিহাসের সবচেয়ে সফল অবরোধ বলেও উল্লেখ করেন। এই অবরোধের ফলে ইরানের বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে এবং দেশটি তার সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না। অনেক তেল বেরিয়ে যাচ্ছে। ট্রাম্প লিখেছেন, ‘সব প্রশংসা আল্লাহর।’

এর আগে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর। যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান এটি ভূপাতিত করেছে। এর জবাবে তারা দেশটির দক্ষিণাঞ্চলে হামলা করেছে। ইরানও পাল্টা আঘাত হেনেছে জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগটি একটি ‘মিথ্যা অজুহাত’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments