বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
spot_img
spot_img

ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের বিভিন্ন ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক)ধারী সদস্য প্রতিষ্ঠানের একাধিক অনুমোদিত (অথরাইজড) প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেয়ারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৭০) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. শোহানুর রহমান শুভ-কে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-২২৭) তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন এ. এম. নাসরুল্লাহ হক এবং মো. তানভীর হোসেন।

এ ছাড়া এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-২৭৬) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. কবিরুল হাসান-কে প্রত্যাহার করেছে।

একইসঙ্গে শাহ মোহাম্মদ সাগির অ্যান্ড কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৭১) তাদের তিনজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রত্যাহারকৃত প্রতিনিধিরা হলেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ মাহবুবুল আলম এবং মো. আবুল খায়ের।

এদিকে সিটি ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৪৫) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. শফিকুর রহমান মনসি-কে প্রত্যাহার করেছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পাঁচটি সদস্য প্রতিষ্ঠান তাদের আটজন অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার করেছে। তবে এসব প্রতিনিধিকে প্রত্যাহারের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments