
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম বলেছেন, পুলিশ বাহিনীকে নিয়মিত খেলাধুলা করতে হবে। মুজিববর্ষে আমাদের পুলিশ বিশেষভাবে কাজকর্মের সফলতার মাধ্যমে নিজেদের আরও উন্নত করবে।
বুধবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ (আইজি কাপ) ক্রিকেট রংপুর রেঞ্জ চ্যাম্পিয়নশিপ-২০২০ ক্রিকেট প্রতিযোগিতায় খেলায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, পুলিশ বাহিনীর মধ্যে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। খেলার মধ্যে দিয়ে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ রয়েছে। ক্রিকেট খেলায় বিশ্বে বাংলার যুবকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা চাই পুলিশ বাহিনী থেকেও ভালো খেলোয়াড় তৈরি হোক। যারা একদিন জাতীয় ক্রিকেট দলে খেলবেন। পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বাংলাদেশ পুলিশ (আইজি কাপ) ক্রিকেট রংপুর রেঞ্জ চ্যাম্পিয়নশিপ-২০২০ ক্রিকেট খেলায় সভাপতিত্ব করেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মানুষ যেন বলে ১০ বছর পূর্বের পুলিশ আর আজকের পুলিশ এক নয়, তাহলে আমরা সুনাম ও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
ক্রিকেট খেলা আজ বাংলাদেশকে বিশ্বের কাছে নিয়ে গেছে। এক সময় বাংলাদেশ পুলিশ ফুটবল টিম জাতীয় পর্যায়ে অনেক ভূমিকা পালন করেছে। নতুন করে আমাদের পুলিশ সদস্যদের নিয়ে ক্রিকেট খেলা চালু করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্য খেলোয়াড়রা একদিন জাতীয় পর্যায়ে দেশের সম্মান উজ্জ্বল করবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ বাহিনীকে নিয়মিত খেলাধুলা করে শরীর সুস্থ রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ ডিআইজি (প্রশাসন ও অপরাধ) টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (জেলা বিশেষ শাখা), মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ আরমান হোসেন, জেলা ক্রিকেট সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও (১) এ কে এম শরিফুল আলমসহ রংপুর, দিনাজপুর জেলার পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
























Recent Comments