বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার
spot_img
spot_img

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ১–১ ড্র করেছিল ব্রাজিল। এবার কার্লো আনচেলত্তি তাঁকে পরের দুই ম্যাচের দলেও পাচ্ছেন না। এমনকি দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এমন সংশয়ও আছে কারও কারও।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলায় সময় পায়ের পেশির চোটে পড়েন। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি।

ইএসপিএন জানিয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। দলটির পরের দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের আবার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এটি গত সপ্তাহের করা পরীক্ষাটিই। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো ওই পরীক্ষার ফল জানায়নি।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এটি নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা আরও বাড়াচ্ছে।

ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে। এর অর্থ হলো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন নেইমার।

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কোচ আনচেলত্তি নেইমারের প্রসঙ্গে বলেছিলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments