মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
spot_img
spot_img

আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র আশুরার সরকারি ছুটি কবে হবে, তা জানতে অপেক্ষা করতে হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের জন্য। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে পবিত্র আশুরার তারিখ এবং সেই অনুযায়ী সরকারি ছুটির দিন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করা যাবে।

‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়।

মুসলিম বিশ্বের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিন ইসলামের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনার কারণে দিনটি মুসলিম উম্মাহর কাছে গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে।

চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আশুরার সঠিক তারিখ এবং সরকারি ছুটির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments