মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
spot_img
spot_img

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এই তিন স্তরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি কর্মসূচির আওতায় নর্দমা, বক্স-কালভার্ট ও খাল থেকে পলি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। পাশাপাশি ভারী বর্ষণে জলাবদ্ধ এলাকাগুলো থেকে পোর্টেবল পাম্পের মাধ্যমে পানি অপসারণ এবং বিদ্যমান পাম্প স্টেশন ব্যবহার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, পর্যাপ্ত সংখ্যক ক্যাচপিট ও লোহার গ্রেটিং স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি, ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া (এমার্জেন্সি রেসপন্স) টিম গঠন এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করার কাজও চলমান রয়েছে।

মধ্যমেয়াদি পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চারটি বড় খালের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া জিয়া সরণী খাল ও শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের কাজ চলছে।

দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে জিয়া সরণী খাল, কাজলা খাল, মৃধাবাড়ি খালসহ প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, নবসংযুক্ত ১৮টি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭টি ওয়ার্ডে ড্রেনেজ মাস্টারপ্ল্যানের আওতায় বৃষ্টির পানি দ্রুত অপসারণের জন্য অতিরিক্ত আউটলেট নির্মাণ ও পাম্প স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা মূল্যায়ন করে পানি প্রবাহের ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেটসহ বিভিন্ন সেবার জন্য ইউটিলিটি ডাক্ট নির্মাণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও টেকসই ও আধুনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে এবং নগরবাসী দীর্ঘমেয়াদে সুফল পাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments