মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের পুরোনো রীতি ভাঙতে পারেন ট্রাম্প
spot_img
spot_img

বিশ্বকাপের পুরোনো রীতি ভাঙতে পারেন ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত বছরের ফিফা ক্লাব বিশ্বকাপে তার বিতর্কিত ভূমিকার পুনরাবৃত্তি হতে পারে ফাইনালে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি এবং শীর্ষ কর্মকর্তারা। পুরস্কার বিতরণী মঞ্চে সাধারণত রাষ্ট্রপ্রধান বা বিশেষ অতিথিদের দেখা যায় না। তবে ট্রাম্পের দেশে এবার সেই প্রথায় ব্যতিক্রম ঘটতে পারে বলে জানা গিয়েছে।

সূত্রমতে, ফাইনালে ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত থাকবেন কি না সেই সিদ্ধান্ত তার নিজের উপরই ছেড়ে দেবে ফিফা। ট্রাম্প পুরস্কার বিতরণের প্রথা ভেঙে নিজে ট্রফি দিতে চাইলে ফিফা আপত্তি করবে না। হোয়াইট হাউসের ধারণা, এবারও দলের সঙ্গে উদযাপনে যোগ দেবেন তিনি। সমাপনী অনুষ্ঠানে মেক্সিকো ও কানাডার প্রতিনিধিদেরও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

এই গ্রীষ্মে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্র গত বছরের ক্লাব বিশ্বকাপেরও আয়োজক ছিল, যেখানে শিরোপা জিতেছিল চেলসি। ট্রফি প্রদানের সময় দলের অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ না ছেড়ে উৎসবে শামিল হয়ে পড়েন ট্রাম্প।

টকস্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ফিফার কোনো আপত্তি নেই — যদিও এটি প্রচলিত রীতির সম্পূর্ণ বাইরে। ফিফার নিয়মানুযায়ী সাধারণত ট্রফি একটি বিশেষ স্ট্যান্ডে রাখা হয় এবং বিজয়ী দলের একজন সদস্য সেটি মূল মঞ্চে নিয়ে যান।

গত বছর মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে হারিয়ে চেলসি শিরোপা জেতার পর ট্রফি প্রদানের দৃশ্য ছিল বেশ অস্বস্তিকর, যার অনেকটাই ক্যামেরায় ধরা পড়েছে। ফাইনালে দুই গোল করা কোল পালমার বলেন, ‘জানতাম তিনি থাকবেন, কিন্তু ট্রফি তোলার সময় মঞ্চে থাকবেন সেটা জানতাম না। একটু বিভ্রান্তই হয়ে গিয়েছিলাম।’ অধিনায়ক রিস জেমসও স্বীকার করেন যে ঘটনাটি তাকে অবাক করেছিল, ‘আমাকে বলা হয়েছিল তিনি ট্রফি দিয়ে মঞ্চ ছেড়ে যাবেন। কিন্তু তিনি থেকে গেলেন।’

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের জয়ের ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি। হোয়াইট হাউসের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি তার অনুপস্থিতির কারণ হিসেবে ব্যস্ত সময়সূচির কথা জানিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments