বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগাড়ি চালকের পাশে আমির, পেছনের আসনে হাসি-আড্ডায় সাবেক ও হবু স্ত্রী
spot_img
spot_img

গাড়ি চালকের পাশে আমির, পেছনের আসনে হাসি-আড্ডায় সাবেক ও হবু স্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড সুপারস্টার আমির খান। আগামী ৫ জুলাই তাদের বিয়ের আসর বসতে যাচ্ছে। কিছুদিন আগে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন আমির নিজেই। বিয়ে ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখন তার সাবেক স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের একটি আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে একসঙ্গে বসে আছেন আমির খান, গৌরী স্প্র্যাট, কিরণ রাও এবং আমির-কিরণের ছেলে আজাদ রাও খান। গাড়ির সামনের আসনে চালকের পাশে বসেছিলেন আমির, আর পেছনের আসনে পাশাপাশি বসে হাসি-আড্ডায় মেতে উঠতে দেখা যায় কিরণ ও গৌরীকে। তাদের স্বতঃস্ফূর্ত হাসির মুহূর্তই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার অস্কার মনোনীত চলচ্চিত্র ‘লাগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি অনেকের নজর কাড়ে।

গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সেখানেই তিনি জানান, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন।

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা মূলত বেঙ্গালুরুতেই। তার মা রিটা স্প্র্যাট শহরের পরিচিত এক সেলুন ব্যবসায়ী ছিলেন। গৌরীর শিক্ষাজীবনের একটি অংশ কেটেছে ব্লু মাউন্টেন স্কুলে। পরে তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। গৌরী স্প্র্যাট এর আগে বিয়ে করেছিলেন।সেই সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, গৌরী তার জীবনে আসার পর তিনি মানসিকভাবে অনেক শান্তি খুঁজে পেয়েছেন। অভিনেতা বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তার সঙ্গে থাকলে আমি অনেক শান্তি অনুভব করি। কিরণ ও রীনার সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। গৌরী আমার জীবনে আসায় আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব ভালো আছি।’

প্রসঙ্গত, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। তাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ‘লাগান’ সিনেমা শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের দায়িত্ব এখনও যৌথভাবেই পালন করছেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments