বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজুতার ঘষায় কালো দাগ, ঘরোয়া উপায়ে পেতে পারেন সহজ প্রতিকার
spot_img
spot_img

জুতার ঘষায় কালো দাগ, ঘরোয়া উপায়ে পেতে পারেন সহজ প্রতিকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন বা শক্ত জুতার ঘষায় পায়ে ফোসকা এবং তার থেকে কালো দাগ পড়ে যাওয়া অত্যন্ত সাধারণ একটি বিষয়ে। তবে পার্লারে না গিয়ে ঘরোয়া স্ক্রাব ও প্রাকৃতিক উপাদানের নিয়মিত ব্যবহারে মাত্র কয়েক সপ্তাহেই সেই কালচে ছোপ দূর করে পা ঝকঝকে করে তোলা সম্ভব। সে জন্য ফোসকা পড়া ও ঘষা খেয়ে পায়ের পাতায় কালো ছোপ দূর করতে বেছে নিতে হবে ঘরোয়া স্ক্রাব। কয়েক দিনের মধ্যে উধাও হয়ে দাগছোপ।

সাধারণত পা ঢাকা জুতা পরলে এক রকম হয়। যারা এমন জুতা পরতে চান না বা কেতাদুরস্ত জুতা বেছে নেন, তাদের পায়ের পাতা অনেক সময় কালো হয়ে যায়। চপ্পল বা পা খোলা জুতা পরলে, ধুলা-ময়লা লাগে বেশি। তা ছাড়া রোদের তাপে পায়ে টানও পড়ে। তার ওপর যদি কোনো জুতা শক্ত হয়, ঘষা লেগে ফোসকা পড়ে। তবে ফোসকা সেরে গেলেও কালো দাগ রয়ে যায় পায়ের পাতায়।

কেতাদুরস্ত পোশাকের সঙ্গে শৌখিন জুতা পরলে— এমন কালচে পা ভালো দেখায় না। সে জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। কালো দাগ তোলার জন্য নানা রকম চিকিৎসা পদ্ধতি আছে। তবে তার আগে ঘরোয়া উপায়ে নিজেই চেষ্টা করে দেখুন, সেই দাগ তোলা যায় কিনা।

চলুন দেখে নেওয়া যাক—

প্রথমত কফি রোদের তাপে পড়া কালো দাগ সহজে তোলা সম্ভব। চিনি, কফি, টকদই ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি যেন ঘন হয়। পায়ের পাতায় ভালো করে মাসাজ করুন অন্তত ৫-৬ মিনিট। তারপর পা ধুয়ে ফেলুন। নিয়মিত বা সপ্তাহে তিন দিন এভাবে পায়ের পাতা স্ক্রাব করলে ধীরে ধীরে কালচে ভাব দূর হবে।

দ্বিতীয়ত পায়ের কালচে ছোপ তুলতে ওটসের গুঁড়োও ভালো। ওটস দুধে ভিজিয়ে নরম করে নিন। এরপর যোগ করুন মধু। সামান্য পানিতে সাবান গুলে পা পরিষ্কার করে নেওয়ার পর স্ক্রাব ব্যবহার করুন।

তৃতীয়ত পায়ের পাতা যদি রুক্ষ হয়, তাহলে একটু বদলে নিন স্ক্রাব। প্রথমেই গরম পানিতে গায়ে মাখার সাবান দিন। পা ডুবিয়ে রাখুন ৫ মিনিট। পিউমিক স্টোন দিয়ে পা ঘষে পরিষ্কার করে নিন। এবার ২ টেবিল চামচ টকদইয়ের সঙ্গে ১ টেবিল চামচ চালের গুঁড়ো আর ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। তিন উপকরণ ভালো করে মিশিয়ে পায়ে মাসাজ করে নিন। ৫-৬ মিনিট আলতো করে মাসাজের পর পা ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করলেই পা ঝকঝকে হয়ে উঠবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments