বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইতে ১ ঘণ্টায় লেনদেন ৩৩৯ কোটি টাকার
spot_img
spot_img

ডিএসইতে ১ ঘণ্টায় লেনদেন ৩৩৯ কোটি টাকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৮ টির, দর কমেছে ৮৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৩৫ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৮৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments