বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকিরণ রাওয়ের ব্যতিক্রমী সাজ ঘিরে তুমুল আলোচনা
spot_img
spot_img

কিরণ রাওয়ের ব্যতিক্রমী সাজ ঘিরে তুমুল আলোচনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের সম্ভাব্য তৃতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই আলোচনায় এসেছেন তাঁর সাবেক স্ত্রী ও নির্মাতা কিরণ রাও। তবে নতুন কোনো চলচ্চিত্র নয়, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যতিক্রমী পোশাকই হয়ে উঠেছে আলোচনার বিষয়।

সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে হাজির হন কিরণ রাও। অনুষ্ঠানে তাঁর পরনে ছিল সাদা-কালো চেকের শাড়ি, যা তিনি গামছার ঢঙে পরেছিলেন। ব্লাউজের পরিবর্তে ছিল কালো রঙের একটি গেঞ্জি। চোখে চশমা, কপালে ছোট্ট টিপ এবং প্রসাধনবিহীন মুখে তিনি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই তাঁর পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করেন। কেউ কেউ আমির খানের সম্ভাব্য তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাক পরবেন?’ অন্য একজন প্রশ্ন তুলেছেন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন?’

তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন কিরণ। তাঁর অনুরাগীদের মতে, তিনি সব সময় প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের স্বকীয়তাকে গুরুত্ব দেন। বাহ্যিক চাকচিক্যের চেয়ে নিজের ব্যক্তিত্ব প্রকাশেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

উল্লেখ্য, ২০২১ সালে আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। ছেলে আজাদের দায়িত্বও তাঁরা যৌথভাবে পালন করছেন। নির্মাতা হিসেবে কিরণ রাও সম্প্রতি ‘লাপাতা লেডিজ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার তাঁর কাজ নয়, বরং ব্যতিক্রমী পোশাকই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments