শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন বাড়লো ৩ হাজার ৪৩০ কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৩ হাজার ৪৩০ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ বা ৩ হাজার ৪৩০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪০.৯৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ৭০.২১ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৩৫.৮২ পয়েন্ট বা ৩ দশমিক ২১ শতাংশ।

তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ৭৭ লাখ টাকা বা শূন্য দশমিক ২৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২২টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.০৪ শতাংশ ও ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৪.০৬ পয়েন্টে ও ৯৩৮৯.৬৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২.৮৯ শতাংশ ও সিএসই-৫০ ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৮৪.১৭ পয়েন্টে ও ১১১৪.৯৭ পয়েন্টে। তবে সিএসআই সূচক কমেছে ২.২২ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৭৭.১২ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৮৩ কোটি ০২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৯৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments