শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্রয়লার মুরগির কেজি ১৫০ টাকা, ডিম ডজনপ্রতি ১১০
spot_img
spot_img

ব্রয়লার মুরগির কেজি ১৫০ টাকা, ডিম ডজনপ্রতি ১১০

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর নিত্যপণ্যের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। অন্যদিকে ডজনপ্রতি ডিম পাওয়া যাচ্ছে ১১০ টাকায়। গতকাল শুক্রবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ডজনপ্রতি ডিমের দাম রয়েছে ১১০-১২০ টাকার মধ্যে।

অন্যদিক মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া (জীবিত ও মৃতভেদে) ২০০-২২৩, রুই ২৬০-৩৫০ এবং মৃগেল ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, দেশি টেংরা ৬০০ টাকা, বাইম ৬০০-৮০০, পাবদা ৩৫০, কই ৪০০-৫০০, শিং ৪০০, পোয়া ২৬০, শোল ৭০০ ও টাকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে চিংড়ির দাম কিছুটা বেশি দেখা গেছে; আকার ও জাতভেদে প্রতি কেজির জন্য খরচ করতে হচ্ছে ৫৫০-৯০০ টাকা।

সবজির বাজারে অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে হাতেগোনা কয়েকটি সবজি। লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা, আলু ২৫ কেজি এবং ধনেপাতা প্রতি আঁটি ১০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, করলা ৭০ টাকা, বরবটি ৬০, মুলা ৫০, লতি ৬০ এবং ধুন্দল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ১০০-১২০, কচুরমুখী ৫০, পটোল ৬০ এবং কাঁকরোল ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ২০ টাকায় এবং ছোট লেবু মিলছে ১০ টাকায়। গোল ও লম্বা— উভয় ধরনের বেগুনের কেজি ৬০ টাকা। শসা প্রতি কেজি ৫০ এবং কাঁচা মরিচ ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments