শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক
spot_img
spot_img

ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন এবং সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসইর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া অংশ নেন।

বৈঠকে পুঁজিবাজারের স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সব ধরনের অনিয়ম ও বাজার কারসাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাজার কারসাজি রোধে ডিএসইর সাম্প্রতিক গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।

বৈঠকে বিএসইসি জানায়, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকর পুঁজিবাজার গঠনে তারা বদ্ধপরিকর। আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practices) অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments