ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন তুলা ও ম্যান–মেড ফাইবার (এমএমএফ) ব্যবহার করে উৎপাদিত পোশাকের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
গতকাল বুধবার ঢাকার গুলশানে বিটিএমএর কার্যালয়ে ঢাকার মার্কিন দূতাবাস–এর একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে বিটিএমএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠকে বিটিএমএ সভাপতি বাংলাদেশের প্রাথমিক টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ–পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা জোরদারে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে বিটিএমএ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আলোচনায় বিদ্যমান বাণিজ্য চুক্তির ধারা ৫.৩ দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এই ধারায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও ম্যান–মেড ফাইবার ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদানের কথা উল্লেখ রয়েছে।
বিটিএমএর মতে, এই সুবিধা কার্যকর হলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবেন। একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলা ও ম্যান–মেড ফাইবার রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments