বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ৪৪তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এজিএম-এর সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।

সেসময় উপস্থিত ছিলেন আইপিডিসি’র স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ এফসিএস; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল চৌধুরী; যুগ্ম সচিব এ কে এম আতিকুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; এবং ব্র্যাক মনোনীত পরিচালক সাব্বির আহমেদ।

ভিডিও কনফারেন্সে আরও অংশগ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফাইনান্সিয়াল অফিসার ফাহমিদা খান, এফসিএ সহ অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ।

এজিএম চলাকালে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপণী অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সবশেষ, শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এজিএম সমাপ্ত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments