শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহায়দ্রাবাদে নিজের নামে সড়কের নামকরণ, ভারতকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
spot_img
spot_img

হায়দ্রাবাদে নিজের নামে সড়কের নামকরণ, ভারতকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে একটি সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। দেশটির এ পদক্ষেপের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৭ জুন) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ব্যক্তি, যার নামে ভারত একটি সড়কের নামকরণ করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর আগে তেলেঙ্গানা সরকার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের মার্কিন কনসুলেট-সংলগ্ন একটি সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার ঘোষণা দেয়।

তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্ক এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে তাদের দুজনকে সড়কের নামফলক উন্মোচন করতে দেখা যায়।

এরপর তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ভারতের হায়দ্রাবাদে নতুন ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি এই সম্মান পেয়েছি। ধন্যবাদ।’

নতুন নামকরণ করা ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউয়ের’ খুব কাছেই মাইক্রোসফট, গুগল এবং আমাজনসহ প্রধান মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের নামে সড়কের নামকরণকে যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে হায়দ্রাবাদের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে রাজ্য সরকার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments