ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৮ জুন) ডিএসইতে সর্বোচ্চ ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি’র শেয়ার দর ৬ টাকা ৫ পয়সা বা ৪ দশমিক ২৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৩ দশমিক ৮৩ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফীড মিল ৩.৭৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স ৩.৭১ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৩.৫৬ শতাংশ, এসকে ট্রিমস ৩.৪২ শতাংশ, তুং হাই নিটিং ৩.৩ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড ৩.২৩ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড ৩ .০৩ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments