মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআর্জেন্টিনা-ব্রাজিল নয়, বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন জয়া?
spot_img
spot_img

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন জয়া?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ঘিরে যখন ভক্তদের মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক তুঙ্গে, তখন নিজের পছন্দের দলের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি জানিয়েছেন, তার সমর্থন পর্তুগালের প্রতি। তবে প্রিয় ফুটবলার বলতে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই নন, লিওনেল মেসিকেও সমানভাবে ভালো লাগে তার।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, “ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম, তবে এবার আর যাওয়া হয়নি। পর্তুগালকে খুব ভালোবাসি। কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।”
আরও পড়ুন

ফুটবল নিয়ে নিজের উচ্ছ্বাসের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও কাজ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। আগামী ১ জুলাই তার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে খুব বেশি আয়োজন করতে পছন্দ করেন না বলেই জানান জয়া। তার ভাষায়, কাছের মানুষ ও অনুরাগীদের ভালোবাসাই দিনটিকে বিশেষ করে তোলে।

এদিকে আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এই ছবিটি নিয়ে আশাবাদী জয়া। তার মতে, নতুন গল্পে আগের চেয়ে আরও বেশি নাটকীয়তা এবং নতুন কিছু চরিত্র যুক্ত হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments