বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনস্টেডিয়াম কিনে স্বপ্ন পূরণ করলেন শাহরুখ
spot_img
spot_img

স্টেডিয়াম কিনে স্বপ্ন পূরণ করলেন শাহরুখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পোমোনায় অত্যাধুনিক একটি ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ (কেআরজি)।

বিশ্বমানের এই স্টেডিয়ামটি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে, যা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় এই স্টেডিয়ামকে বহুদিনের স্বপ্নপূরণ বলে উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, ‘যে স্বপ্নের শুরু হয়েছিল অনেক আগে, আজ তা বাস্তবে রূপ নিল। আপনাদের সবাইকে লস অ্যাঞ্জেলেসের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতম। এটি শুধু খেলাধুলার জন্য নয়, বিনোদন, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরিরও একটি জায়গা।’

এই প্রকল্পে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ এবং সঞ্জোগ গুপ্তাকে ধন্যবাদ জানান।

শাহরুখ আরও লিখেছেন, ‘এটি লস অ্যাঞ্জেলেসের জন্য, বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর জন্য এবং নাইট রাইডার্স পরিবারের জন্য। পার্পল অ্যান্ড গোল্ডে বিশ্বাস রাখুন। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ঘরে আপনাদের স্বাগতম।’

উদ্বোধনের পরই স্টেডিয়ামটিতে প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এটি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের আনুষ্ঠানিক হোম ভেন্যু হিসেবেও ব্যবহৃত হবে। দলটি মেজর লিগ ক্রিকেটে নিজেদের প্রথম হোম ম্যাচও এই মাঠেই খেলবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments