শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, বে-লিজিং, ফার্স্ট ফাইন্যান্স এবং ফিনিক্স ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬২ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৪৬ পয়সা।

ফাস ফাইন্যান্স

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৬৩ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ১৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৩ টাকা ২১ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৮ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭ টাকা ৮১ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪৯ পয়সা।

প্রাইম ফাইন্যান্স

কোম্পানিটি (জানুয়ারি’২৪- মার্চ’২৪) প্রথম প্রান্তিক এবং (এপ্রিল’২৪-জুন’২৪) দ্বিতীয় প্রান্তিক এবং (জুলাই’২৪- সেপ্টেম্বর’২৪) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২৯ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩০পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৩৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ পয়সা।

এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭৯ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৪৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৯ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৬১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৪৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১ টাকা ৩৯ পয়সা।

বে-লিজিং ইনভেস্টমেন্টের

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৯৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৫ পয়সা।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ২৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৮ টাকা ৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments