শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারআন্তর্জাতিক শেয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি একনজরে দেখুন
spot_img
spot_img

আন্তর্জাতিক শেয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি একনজরে দেখুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

গত সপ্তাহের শেষ কার্যদিবসে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহজুড়ে বেশ ভালো অবস্থাতেই রয়েছে বিশ্ব শেয়ারবাজার।

নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করলেও সপ্তাহজুড়ে বেশ ভালো অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৯৪ শতাংশ বা ২৭৭.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৯১০২.৫১ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৫৪ শতাংশ বা ১৮.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৩২৭.৭১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ৩.১৭ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৫১.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৫২০.৫১ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৪.০৪ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ১০৩.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৩১.৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ২.৩৩ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:   যুক্তরাষ্ট্রের মতো একই বিরাজ করছে ইউরোপের শেয়ারবাজারে। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৫১ শতাংশ বা ৩৮.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৪৬৬.৭০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.৪৮ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ৬১.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫১৩.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.১০ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০২৯.৭৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৮৫ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ১২.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৪৭৮.৩২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৩৪ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করলেও সপ্তাহজুড়ে বেশ ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ৪৫.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৮২৭.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৬৮ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ৮৯.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৪০৪.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.১৫ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৩৩ শতাংশ বা ৯.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৭৫.৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩৮ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ১৬৪.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১১৪১.৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৩ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৫ শতাংশ বা ৫০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১৮১.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৮ শতাংশ বেড়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments