সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
spot_img
spot_img

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীতে মেট্রোরেলের যাত্রী চাহিদা পূরণে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, ওই সময় বাণিজ্যিকভাবে এই অংশে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু করা হবে।

তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবার সময় শেষে রাতের বেলা উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল পরিচালনা করা হবে। এটি দেশের প্রথম মেট্রোরেল রুট (লাইন-৬) এর বর্ধিত অংশ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল করছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের জুন পর্যন্ত ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য ও প্রবেশ-প্রস্থান পথের কাজ চলমান রয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের মধ্যে কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদসহ গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

কর্মকর্তারা জানান, স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেমসহ আধুনিক বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ ও বাহ্যিক উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে রয়েছে দেয়ালের টাইলস বসানো, জানালার গ্লাস স্থাপন এবং রঙের কাজ। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির কাস্টিং কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments