শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজুলাইয়ের ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯০ লাখ ডলার
spot_img
spot_img

জুলাইয়ের ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯০ লাখ ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি জুলাই মাসের প্রথম চার দিনে দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৮ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশে মোট ৩৪ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৩৬ কোটি ডলার।

এর আগে, গত জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে আসে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

এদিকে, চলতি বছরের মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments