সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকাঁধের ব্যথা কমান ঘরোয়া উপায়ে
spot_img
spot_img

কাঁধের ব্যথা কমান ঘরোয়া উপায়ে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজকাল কাঁধে ব্যথা পরিচিত একটি সমস্যা। ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোনে কাজ করা বা ব্যস্ত থাকার কারণে অনেকেই মানসিক চাপে থাকেন। যখন পেশি, টেন্ডন এবং লিগামেন্টে টান পড়ে, তখন ঘাড়ে ব্যথা দেখা দেয়। আবার অনেক সময় ভারী জিনিস তুললেও এ ব্যথা হতে পারে। যদি ব্যথা বারবার ফিরে আসে, তবে অস্বস্তি কমানোর জন্য ঘরোয়া প্রতিকার খোঁজা একটি ভালো উপায়। যারা নিয়মিত কাঁধে ব্রথার সমস্যায় ভুগছেন তারা কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

ঠান্ডা সেঁক : ঠান্ডা সেঁক আক্রান্ত স্থানকে অবশ করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগে বরফের টুকরো নিন, তারপর ব্যাগটি একটি তোয়ালে দিয়ে মুড়ে দিন। কাঁধে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঠান্ডা সেঁক দিন। প্রয়োজন অনুযায়ী কয়েকবার করতে পারেন।

এপসম লবণ : কাঁধের ব্যথা উপশমে কার্যকর বলে প্রমাণিত আরেকটি ঘরোয়া প্রতিকার হলো এপসম লবণ। এই প্রতিকারটি আপনার কাঁধের রক্ত ​​সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে। গোসলের পানিতে দুই টেবিল চামচ এপসম লবণ যোগ করুন। লবণটি ভালোভাবে মিশিয়ে নিন । বাথটব থাকলে কাঁধ পর্যন্ত ২০ থেকে ২৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তা না হলে এ পানি দিয়ে গোসল করে ফেলুন।

হলুদ : কাঁধের ব্যথা কমাতে আরেকটি কার্যকর উপাদান হচ্ছে হলুদ। এতে থাকা কারকিউমিনে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা কেবল ফোলাভাবই না, কাঁধের ব্যথাও কমায়। ২ টেবিল চামচ হলুদ গুঁড়োর সাথে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি আপনার কাঁধের ব্যথার স্থানে লাগান এবং শুকানোর জন্য রেখে দিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যথা দূর করার জন্য এই প্রতিকারটি দিনে দুবার করুন।

অলিভ অয়েল : অলিভ অয়েলের সাহায্যে কাঁধের ব্যথা সহজেই উপশম করা যায়। এই তেল আপনার রক্ত ​​সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এর পাশাপাশি এই তেল ফোলাভাব কমাতে এবং পেশির যেকোনো জড়তা দূর করতে সাহায্য করে। এক বা দুই চা চামচ অলিভ অয়েল গরম করে কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা হতে দিন। কাঁধের টানটান ভাব কমাতে কাউকে দিয়ে তেলটি মালিশ করান।

অ্যাপেল সিডার ভিনেগার: ব্যথা নিরাময়ের ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনেগার আরেকটি ভালো প্রতিকার । এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ফোলাভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে । বাথটাবে গরম পানি দিয়ে তাতে ২ কাপ অ্যাপেল সিডার ভিনেগার যোগ করুন। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের জন্য কাঁধ পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখুন। শুধু কাঁধেই নয়, শরীরের অন্যান্য অংশেও ব্যথা অনুভব করলে আপনি এই প্রতিকারটি ব্যবহার করতে পারেন। সূত্র : হেলদিবিল্ডার্জড

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments