মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআবারও কমলো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকে কার্যকর
spot_img
spot_img

আবারও কমলো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকে কার্যকর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

মঙ্গলবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য প্রতি লিটারে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ জুন জেট ফুয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের মূল্য ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্যহার দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হওয়া সব বিমানবন্দরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments