ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৮ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড , ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments