ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত-নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ডর ঘোষণা করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো পদ্মা ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, সোনালী লাইফ ইন্সু্যরেন্স, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স, প্রাইম ইসলামী লাইফ, বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্স (বিজিআইসি), সেনা ইন্সু্যরেন্স, এসকে ট্রিমস, আমরা টেকনোলোজিং এবং গ্রামীণ ফোন।
পদ্মা ইসলামী লাইফ ইন্সু্যরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ও ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
সোনালী লাইফ ইন্সু্যরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ জুলাই বিকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ও ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
প্রগতী লাইফ ইন্সু্যরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
প্রাইম ইসলামী লাইফ: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সেনা ইন্সু্যরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এসকে ট্রিমস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৩ জুলাই বিকাল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
গ্রামীণ ফোন: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আমরা টেকনোলোজিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ও ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments